শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডে ছয় মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু

রিপোটারের নাম / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
ফটো: বাসস

নিউজিল্যান্ডে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করে আসছিল। তবে এমন দাবির মুখেই নিউজিল্যান্ডে গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ নিয়ে নিউজিল্যান্ডে করোনায় মোট ২৭ জনের মৃত্যু হলো।

এনডিটিভি জানায়, গতকাল শুক্রবার রাতে দেশটির এক হাসপাতালে মৃত্যু হয় ৯০ বছর বয়সী বৃদ্ধার। তিনি নিজের বাসায় করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন। তবে হাসপাতালে ওই বৃদ্ধাকে ভেন্টিলেশন বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়নি।

করোনায় নতুন এই মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন: আমাদের বয়স্ক নাগরিক, যাদের শারীরিক জটিলতা রয়েছে, তারা করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। আর এ কারণেই সংক্রমণ ঠেকাতে লকডাউন এত জরুরি।

বিশ্বে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করলেও পরিস্থিতি বেশ ভালো ছিল নিউজিল্যান্ডে। তবে গত আগস্টের মাঝামাঝি সময়ে দেশটিতে স্থানীয়ভাবে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর সারাদেশে জারি করা হয় লকডাউন। বিধিনিষেধের মুখে পড়ে দেশটির প্রায় ৫০ লাখ বাসিন্দা।


এই ক্যাটাগরির আরো সংবাদ