শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

টিকার জন্য যুক্তরাজ্যে যেতে ভারতীয়দের তোড়জোড়

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বিশ্বে করোনাভাইরাসের প্রতিরোধে প্রথম কোন দেশ হিসেবে টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ফলে টিকা নিতে ভারত থেকে অনেকে যুক্তরাজ্যে যেতে চান। দেশটির ট্রাভেল এজেন্টরা এমনটাই জানিয়েছেন। -খবর এনডিটিভির।

করোনার টিকা নিতে যথাসম্ভব দ্রুত যুক্তরাজ্যে যেতে আগ্রহী, এমন ভারতীয়রা তাঁদের কাছ থেকে এ-সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, তাঁর দেশে কয়েক দিনের মধ্যেই করোনার টিকা দেওয়া শুরু হবে। তাঁর এই ঘোষণার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, যুক্তরাজ্যে আগামী সপ্তাহেই এই টিকা দেওয়া শুরু হবে।

ফাইজার-বায়োএনটেকের টিকা নিরাপদ ও কার্যকর হবে, এমন সম্ভাবনা তৈরির পরপরই যুক্তরাজ্য সবার আগে তা পেতে চার কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়ে রাখে।

মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল এজেন্ট বলেছে, করোনার টিকা নিতে যুক্তরাজ্যে যাওয়া যাবে কি না, গেলে কীভাবে কখন যাওয়া যাবে, এসব বিষয়ে ভারতের কিছু মানুষ গতকালই তাদের কাছে জানতে চেয়েছেন।

আগ্রহী ব্যক্তিদের ওই ট্রাভেল এজেন্ট বলেছে, যুক্তরাজ্যে গিয়ে ভারতীয়রা টিকা নিতে পারবে কি পারবে না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা মুশকিল। তবে যুক্তরাজ্যে সবার আগে টিকা পাবে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীরা।

ইজিমাইট্রিপ ডটকম নামের ট্রাভেল এজেন্টের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি বলেন, ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তিরা যুক্তরাজ্যে টিকা পাওয়ার যোগ্য হবেন কি হবেন না, সেটিসহ বিভিন্ন বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় আছে তার কোম্পানি।


এই ক্যাটাগরির আরো সংবাদ