শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় নিশ্চিত করে বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়। এর আগে পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার তৎপরতার শেষপর্যায়ে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হওয়ার শঙ্কা বেশি। বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের ঘটনায় পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের আশঙ্কা সত্য হয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সতর্কবার্তায় আফগানদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে ছাড়তে বলা হয়। দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ