শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

স্বাস্থ্যকর্মীর জন্য টিকা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় দেশটির সব স্বাস্থ্যকর্মীর জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করেছে। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেসিয়েরা স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ভারতীয় আমেরিকানদের জন্য প্রতিষ্ঠিত ইন্ডিয়ান হেলথ সার্ভিস (আইএইচএস) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) স্বাস্থ্যকর্মীদের ওপর।

স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেসিয়েরা বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো আমেরিকার মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা। এর মধ্যে কেন্দ্র সরকারের (ফেডারেল) স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।’ মার্কিন প্রশাসনের সবশেষ বিভাগ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিল।

এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তাদের অধীনে থাকা ১৩ লাখ মার্কিন সামরিক সদস্যদের জন্য কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিল। অনুমোদন পেতে সেপ্টেম্বরের মাঝামাঝি প্রেসিডেন্ট বাইডেনের কাছে আবেদন করা হবে।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীনে থাকা কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক মানুষ টিকা নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছেন। তাই বাইডেন প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেই ব্যবস্থা করতে চাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ