শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

করোনা মহামারির নতুন কেন্দ্রস্থল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

যুক্তরাষ্ট্র ও ভারতে সম্প্রতি করোনা প্রাদুর্ভাব অনেকটা কমে এলেও কমছে না ব্রাজিলে। এরই মধ্যে করোনাভাইরাসে শনাক্ত এবং মৃত্যুতে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সকল দেশকে ছাড়িয়ে সর্বোচ্চ এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ইন্দোনেশিয়া।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ ৪৫ হাজার ৪১৬ জন শনাক্ত এবং সর্বোচ্চ ১ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে একদিনে মৃত্যু ১ হাজার ৮০ জন এবং শনাক্ত হয়েছে ৩৮ হাজার জনের ওপরে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনাভাইরাস ধরন ও অবস্থান পরিবর্তন করায় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন শঙ্কা।

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে করোনার ডেলটা ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪১ লাখ ৬৭ হাজার ৯৩৭ জন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এশিয়ায় করোনা মহামারির নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। মহামারিতে বিপর্যস্ত দেশটির পর্যটন দ্বীপ বালি ও জাভায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এরই মধ্যে এই দুই দ্বীপসহ ১৫টি অঞ্চলে জারি করা বিধিনিষেধের সময়সীমা আজ রোববার শেষ হতে যাচ্ছে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, বৈশ্বিক গড়ের তুলনায় ইন্দোনেশিয়ায় মৃত্যুর হার তিন গুণ বেশি।

বালির স্বাস্থ্য সংস্থার প্রধান কেতুত সুয়ারজায়া স্থানীয় সরকারি সংবাদমাধ্যম অন্তরাকে বলেন, ‘প্রতিদিন নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ১৪ জুলাই থেকে আমরা অক্সিজেন-স্বল্পতায় ভুগছি।’

তিনি আরও বলেন, বালির রোগীদের জন্য গত বৃহস্পতিবার দরকার ছিল ১১৩ দশমিক ৩ টন অক্সিজেন।

দেশটির সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮২ হাজার ১৩ জন। মূলত ডেলটা ধরনের কারণে দেশটিতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

ইন্দোনেশিয়ায় গত মে মাসের শেষ দিকে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে দেরি করে ইন্দোনেশিয়ার সরকার। বিশেষজ্ঞদের মতে, ডেলটা ভেরিয়েন্ট ধরা পড়ার পর সেখানে এটি দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে। শুরুতেই কার্যকর পদক্ষেপ নিলে এই পরিস্থিতি কিছুটা ঠেকানো যেত।


এই ক্যাটাগরির আরো সংবাদ