শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নারীদের আপাদমস্তক ঢেকে চলার নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। দেশের উত্তরাঞ্চলে তালেবান অধিকৃত এলাকায় নতুন একটি পোস্টার দেখা গেছে। এতে নারীদের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ঢেকে চলাফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ তথ্য জানিয়েছে।

আফগান সাংবাদিক দাউদ জুবেনিশের এক টুইটের বরাত দিয়ে স্পুৎনিক জানিয়েছে, ওই পোস্টারে নারীদের কোনো পুরুষ স্বজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে।

নব্বইয়ের দশকে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর শরিয়াহ আইন চালু করেছিল। ওই সময় তারা নারীদের চলাফেরার ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা দিয়েছিল।

এই পোস্টারের খবর প্রকাশের কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার জানিয়েছিল, তালেবান নিয়ন্ত্রিত এলাকায় নারীদের কর্মস্থলে যেতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া নারীরা যেন পরিবারের পুরুষ সদস্যদের ছাড়া বাড়ির বাইরে না যায় সেই নির্দেশনা জারি করা হয়েছে। কোনো পুরুষ সঙ্গী ছাড়া দোকানে এলে নারীদের কাছে যেন পণ্য বিক্রি করা না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

তালেবানের প্রধান মুখপাত্র সুহাইল শাহিন অবশ্য এই প্রতিবেদনের দাবিকে অস্বীকার করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ