শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

২৬ হাজার রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করল ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তার সর্বশেষ দেয়া তথ্যে এমনটাই দাবি করলেন।

তার দাবি অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের দোনেটস্ক শহরের উত্তরের আভদিভকার দিক থেকেই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি অনুযায়ী, গত ৭৬ দিনের যুদ্ধে সৈন্য ছাড়াও রাশিয়া আরও হারিয়েছে:

১ হাজার ১৭০টি ট্যাংক, ২ হাজার ৮০৮টি সাঁজোয়া যুদ্ধযান, ৫১৯টি আর্টিলারি সিস্টেম, ১৮৫টিরও অধিক রকেট লাঞ্চার সিস্টেম, ৮৭টি বিমান বিধ্বংসী যুদ্ধ ব্যবস্থা, ১৯৯টি বিমান, ১৫৮টি হেলিকপ্টার, ১ হাজার ৯৮০টি যানবাহন এবং জ্বালানী ট্যাঙ্কার, ১২টি নৌকা/কাটার, ৩৮০টি ড্রোন, ৪১টি বিশেষ সরঞ্জাম এবং ৯৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র।

তবে, বিবিসি স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

অবশ্য এর আগেও তথ্য উপাত্ত দিয়ে ২৫ হাজারেরও বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছিল ইউক্রেন।

গত ৭ মে প্রকাশিত দেশটির সামরিক বাহিনী সেই দাবি সম্বলিত প্রতিবেদনে বলা হয়, ৭৩তম দিন পর্যন্ত ইউক্রেনে মোট ২৫ হাজার ১০০ রুশ সৈন্য নিহত হয়েছে।

ওইদিন ইউক্রেনীয় জেনারেল স্টাফের দেয়া তথ্যানুসারে, ইউক্রেনীয় বাহিনী ১৯৯টি রাশিয়ান বিমান, ১৫৫টি হেলিকপ্টার, ৩৪১টি মনুষ্যবিহীন ড্রোন, ১ হাজার ১২২টি ট্যাঙ্ক, ২ হাজার ৭১৩টি সাঁজোয়া যান এবং ৫০৯টি আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে।

এছাড়াও রাশিয়া ১৭২টিরও অধিক রকেট লঞ্চার সিস্টেম, ১ হাজার ৯৩৪টি যানবাহন এবং জ্বালানী ট্যাঙ্ক, ৮৪টি বিমান বিধ্বংসী সিস্টেম, ১১টি নৌযান এবং ৯০টি ক্রুজ মিসাইল হারিয়েছে বলে দাবি ইউক্রেনীয় সামরিক বাহিনী। সূত্র- বিবিসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ