শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ফরাসি এমপি

আন্তর্জাতিক ডেস্ক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

ফ্রান্সের ধনকুবের এমপি অলিভিয়ের ডাসাল্ট দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন।

গতকাল রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ‌্যায় নরম‌্যান্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না।

অবকাশ যাপনের করার জন‌্য তার ওই এলাকায় একটি বাড়ি রয়েছে। ব‌্যক্তিগত একটি ল‌্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ‌্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

ডাসাল্টের মৃত‌্যুতে শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেচেন, তার মৃত‌্যু দেশের জন‌্য বড় ক্ষতি।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ‌্যাত শিল্পপতি।  তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ২০০২ সালে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস‌্য র্নিবাচিত হন অলিভিয়ের রাফাল ডাসাল্ট।

ফোর্বেসর তথ‌্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন।

সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ