শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই সৌদি রাজপরিবারের এ বর্ষীয়ান সদস্যকে জেদ্দার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি ভর্তি হয়ে যান।

রোববার (৮ মে) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা বা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

ধারণা করা হচ্ছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি বাদশাহর রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে সালমান বিন আব্দুলআজিজের সুস্থতা কামনা করা হয়।

২০২০ সালে সালমান বিন আব্দুলআজিজের পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। কয়েক সপ্তাহ আগেই দেশটির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ৮৬ বছর বয়সী বাদশাহর হৃৎপিণ্ডে পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপন করা হয়।

২০১৫ সালে সালমান বিন আব্দুলআজিজ সৌদি আরবের বাদশাহর সিংহাসনে বসেন। এর আগে প্রায় আড়াই বছর তিনি যুবরাজ ছিলেন এবং উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ