শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

স্কুল খুলতেই যুক্তরাষ্ট্রে বাড়ছে শিশু করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রে শিশুরা স্কুলে ফেরার পর দেশটির কর্মকর্তাদের সামনে নতুন এক সমস্যা দেখা দিয়েছে। দেশটিতে রেকর্ড পরিমাণ শিশু করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতি সপ্তাহেই আগের সপ্তাহের রেকর্ড ভাঙার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। খবর এবিসি নিউজের।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৫২ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এই মহামারি শুরু হওয়ার পর এক সপ্তাহে আর কখনও একসঙ্গে এত শিশু করোনায় আক্রান্ত হয়নি। এমন তথ্য জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দ্য চিল্ড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বলছে, করোনা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে ৫০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেবল গত মাসেই আক্রান্ত হয়েছে সাড়ে ৭ লাখের বেশি শিশু। হঠাৎ করে সংক্রমণ বাড়ায় এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতি সপ্তাহে যে পরিমাণ শিশু করোনায় আক্রান্ত হচ্ছে, তা জুন মাসের চেয়ে বহু গুণ বেশি। ওই মাসে প্রতি সপ্তাহে প্রায় ৮ হাজার ৪০০ শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, আক্রান্ত শিশুদের অর্ধেকের বেশিই দেশটি দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর বাসিন্দা।

এদিকে এত বিপুল পরিমাণ শিশু করোনায় আক্রান্ত হলেও পুরো দেশে মাত্র ২ হাজার ৪০০ জনের কম শিশু কোভিড-১৯ আক্রান্ত বা সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে শিশু ভর্তির পরিমাণ সবচেয়ে বেশি টেক্সাসে। কারণ সেখানে স্কুলে মাস্ক পরার ওপর বাধ্যবাধকতা তুলে নিয়েছেন রাজ্যটি গভর্নর।


এই ক্যাটাগরির আরো সংবাদ