শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সৌদি যুবরাজের বিরুদ্ধে ফৌজদারি মামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (ফাইল ছবি )

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় জার্মানির একটি আদালতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) নামে একটি সংস্থার করা ফৌজদারি মামলায় সৌদির আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, জার্মানির আন্তর্জাতিক এখতিয়ার আইনের অধীনে প্রসিকিউটরদের তদন্তের দাবি করা এই অভিযোগটিতে আরও কয়েক ডজন সাংবাদিককে নির্যাতনের অভিযোগ করা হয়েছে সৌদি আরবের বিরুদ্ধে।

এক বিবৃতিতে আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফি দেলোইরে বলেছেন, কেউ আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। আমরা জার্মান প্রসিকিউটরদের এমন একটি অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছি।

খাসোগি হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত ছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের চার দিন পর এই মামলা হলো।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করে যুবরাজের গুপ্তচররা। পরে তার শরীর কেটে টুকরো টুকরো করে রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় যুবরাজকে দায়ী করে শুক্রবার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। ৩৫ বছর বয়সী এমবিএসকে শাস্তির আওতায় না রাখলেও ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ