শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সৌদি আরবে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কর্নার পরিকল্পনা ও বাস্তবায়নের প্রধান সহযোগী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য রফিকুল হায়দার ভূইয়া এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

৯ ডিসেম্বর চত্বরটি উদ্বোধন করে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা এখানে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন সম্পর্কে গভীরভাবে জানতে পারবে। তিনি আরও বলেন, প্রবাসে ভিন্ন ভাষার মানুষদেরও দূতাবাসের এই বঙ্গবন্ধু কর্ণার বাংলাদেশের স্থপতি সম্পর্কে জানার গভীর আগ্রহ তৈরি করবে।

এসময় রিয়াদের বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের প্রথম সংবিধান প্রণয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ক্ষমতা পৃথকীকরণে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরির মূলভিত্তি হিসেবে কাজ করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি বলেন, ‘বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু’  সমার্থক শব্দ। বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে।

তিনি সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পাঠের পরামর্শ দেন।

এর আগে দূতাবাসের অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষ্যে এক সেমিনার হয়। রাষ্ট্রদূতের সভাপতিত্বে ‘দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিশন উপপ্রধান এসএম আনিসুল হক।

প্যানেল আলোচনায় ছিলেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মো.আব্দুস সালাম, এমআর মাহবুব, ড. মো. রেজাউল করিম ও এটিএম জিয়া উদ্দীন। সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ