শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সৌদিতে বিনামূল্যে করোনার টিকা দিতে নাম নিবন্ধন শুরু

আন্তর্জাতিক ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

বিনামূল্যে করোনার টিকা দিতে সৌদি আরবে নিবন্ধন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সেখানকার নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নাম তালিকাভুক্তির কাজ শুরু করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ।

নাগরিক ও বাসিন্দাদের কোন ভ্যাকসিন দেওয়া হবে, তা জানানো হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, ভ্যাকসিনটি সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রমাণে সক্ষম হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন টিকা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই তালিকায় রয়েছেন, সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক, জটিল এলাকাগুলোতে কর্মরত জরুরি সেবা বিভাগের কর্মী, ষাটোর্ধ্ব ব্যক্তি, স্থূল ব্যক্তি, হাপানি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, অসুস্থ স্বাস্থ্যকর্মী এবং শেষ ধাপে রয়েছে টিকা পাওয়ার যোগ্য ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদেরকে টিকা দেওয়া হবে তাদেরকে আগেই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ