শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
ফাইল ছবি

সিরিয়ার তেল-উৎপাদনকারী পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গতকাল (শনিবার) গভীর রাতে মার্কিন নিয়ন্ত্রিত আল-ওমর তেলক্ষেত্রের আশেপাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে সেখানে আগুন লেগে যায়। তেলক্ষেত্রে অবস্থানরত আমেরিকান বাহিনী আগুন নিভিয়ে ফেলে।

সূত্র আরো বলেছে, হামলার পর মার্কিন সামরিক ড্রোন তেলক্ষেত্রের উপর দিয়ে টহল দেয় এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলার জবাব দেয়।

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিতত আল-বালাদ মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। সেখানে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ