শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সারা বিশ্বকে টিকা দেয়ার আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ভার্চুয়ালী আয়োজিত ডাভোস ফোরামের সম্মেলনে অংশ গ্রহণকারি সকলকে বলেছেন, মহামারি করোনা ভাইরাসের অবসান নিশ্চিত করতে  বিশ্বে সকলকে অবশ্যই কোভিড-১৯ বিরুদ্ধে টিকা দিতে হবে। খবর এএফপি’র।

এ মহামারি করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বছরের মতো অনলাইনে রাজনৈতিক ও কর্পোরেট পাওয়ার নেতাদের এ সম্মেলন হচ্ছে। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাস উপশমের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিগত দুই বছরে এটা প্রমাণিত হয়েছে যে আমরা কোন একজনকে পেছনে ফেললে, আমরা সকলকে পেছনে ফেলছি।’

তিনি আরো বলেন, ‘যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাবের সুযোগ করে দিচ্ছি যা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ছে এবং তা প্রাত্যহিক জীবন ও দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’

গুতেরেস বলেন, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ মহামারি মোকাবেলা করা প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষ নাগাদ পৃথিবীর ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যাপারে গত শরৎকালেই একটি কর্ম কৌশল প্রকাশ করেছে।

গুতেরেস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ‘আমরা কোথাও এই লক্ষ্যের কাছে যেতে পারিনি।’

তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে টিকাদানের হার আফ্রিকার দেশগুলোর চেয়ে সাত গুণ বেশি। এটা লজ্জাজনক। আমাদের ভ্যাকসিন সমতা রক্ষা করা প্রয়োজন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ