শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সারাবিশ্বে করোনার দাপট, সংক্রমণ বাড়ছে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণে একেক সময়ে একেক দেশ বিধ্বস্ত হচ্ছে। সারাবিশ্বে একদিনে ৭ লাখের বেশি আক্রান্ত ও দশ হাজারের বেশি মৃত্যুর দিনে এবার সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে ইরানে।

গত ২৪ ঘণ্টায় সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৪৯ জন আর প্রাণ হারিয়েছে ৫৬৮ জন। এনিয়ে দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৪৩ লাখ ২০ হাজার ২০০ জন আর প্রাণ হারালো ৯৬ হাজার ২০০ জন।

জুলাইয়ের শেষ দিক থেকে ইরানে সংক্রমণ বাড়তে শুরু করে। এখন পর্যন্ত সেখানে একদিনে সবচেয়ে বেশি শনাক্তের সংখ্যা পাওয়া যায় ১১ আগস্টে। সেদিন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলো ৪২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৩০০জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ১৭ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ২৮৫ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের।  প্রাণ হারিয়েছে ৫ লাখ ৬৭ হাজার মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭ লাখ ১২ হাজার ২২৭ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৭১ জনের। মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৬১ লাখ ৮১ হাজার মানুষের।

এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৪৩ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ