শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সর্বোচ্চ শনাক্তে ইন্দোনেশিয়ায়, মৃত্যুতে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনাভাইরাস প্রায়ই তার ধরন ও অবস্থান পরিবর্তন করছে। তাতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন শঙ্কা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতে করোনা প্রাদুর্ভাব অনেকটা কমে এলেও কমছে না ব্রাজিলে। এরই মধ্যে শনাক্ত বেড়ে চলেছে এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ইন্দোনেশিয়ায়।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ ৪৭ হাজার ৮৯৯ জন শনাক্ত হয়েছে এবং সর্বোচ্চ ১ হাজার ৬১৩ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৯৪ জন। অন্য দিকে ইন্দোনেশিয়ায় একদিনে মারা গেছে ৮৬৪ জন।

এখন পর্যন্ত ব্রাজিলে মোট শনাক্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ১ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬৫ জন এবং ৫ লাখ ৩৫ হাজার ৯২৪ জন।

বুধবার সকাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় ২৬ লাখ ১৫ হাজার ৫২৯ জন শনাক্ত এবং মারা গেছে ৬৮ হাজার ২১৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১০ হাজার ১৪০ জন এবং মারা গেছে ৮ হাজার ১১৭ জন।

সারাবিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে ৪০ লাখ ৬৫ হাজার ৩৪০ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ২৪ লাখ ৭ হাজার ৪৩৭ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ