শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিক্ষককেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়নের আগেই তিনি একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করলে একজন শিক্ষককে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। অবশেষে মার্কিনীদের ভোটে বিজয়ী এ প্রেসিডেন্ট তার কথা রাখলেন। খবর সিএনএন।

জো বাইডেন নতুন শিক্ষামন্ত্রী হিসেবে লাতিন বংশোদ্ভূত মিগুয়েল কারডোনাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। কারডোনা বর্তমানে কানেকটিকাট রাজ্যের শিক্ষা কমিশনার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি শিক্ষকতা করেছেন।

গত বুধবার এক অনুষ্ঠানে কারডোনার প্রশংসা করে বাইডেন বলেন, করোনা পরবর্তী সময়ে স্কুলগুলোয় পুনরায় ক্লাস চালুর ক্ষেত্রে কারডোনা মূল ভূমিকা পালন করবেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।

৪৫ বছর বয়সী কারডোনা বলেন, ‘এক শিক্ষা কমিশনার, এক পাবলিক স্কুলের অভিভাবক এবং সাবেক পাবলিক স্কুলের শ্রেণিশিক্ষক হিসেবে আমি জানি, এ বছর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য কত চ্যালেঞ্জপূর্ণ ছিল। এটি আমাদের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘকালীন বৈষম্যের মধ্যে ফেলেছে। দিন দিন এ সমস্যা আরো বিস্তৃত হচ্ছে।’

এর আগে, মনোনয়নের দৌড়ে থাকার সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলে আমি প্রথমে যা করব তা হলো, শিক্ষামন্ত্রী হবেন একজন শিক্ষক। এটা কোনো কৌতুক নয়। শিক্ষামন্ত্রী হবেন একজন স্কুলশিক্ষক। আমি প্রতিজ্ঞা করছি।’

বাইডেন এ সময় বলেন, ‘আমি এও নিশ্চিত করছি, তিনি আমার স্ত্রী হবেন না।’ জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও শিক্ষক। বাইডেনের বক্তব্যর সময় জিল সামনেই বসে ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ