শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান জারি রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

মঙ্গলবার মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইউক্রেনে রুশ অভিযানের উদ্দেশ্য দেশটিকে দখল করা নয়, বরং পশ্চিমা দেশগুলোর কারণে ইউক্রেনের ওপর যে সামরিক হুমকির ‍সৃষ্টি হয়েছে, তা থেকে সেখানকার জনগণকে মুক্ত করা এবং দেশটির  ক্ষমতাসীন নাৎসীপন্থী শাসকগোষ্ঠীকে অপসারণ।

এই দুটি লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রুশ বাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিটি সেনা সদস্য যুদ্ধক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, বিবেক ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। আমরা তাদের আন্তরিক অভিনন্দন ও প্রশংসা জানাচ্ছি।’

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে খারকিভে হতাহতের সংখ্যা বৃদ্ধির জন্য ইউক্রেনের সরকারকে দায়ী করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে তিনি বলেন, ‘ইউক্রেনের সরকার নিজেদের গদি বাঁচাতে সেখানকার সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবাহার করছে এবং আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি এলাকা থেকে রুশ বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।’

‘রুশ অভিযানের লক্ষ্য ইউক্রেনের সাধারণ জনগণ নয়। কিন্তু ইউক্রেনের সরকারের নীতির কারণে দেশটির বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা শুরু করে রুশ বাহিনী।


এই ক্যাটাগরির আরো সংবাদ