শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

রুবলে আপত্তি থাকলে গ্যাস বিক্রির চুক্তি বাতিল: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ নয়— এমন দেশগুলোর যদি রুবলের বিনিময়ে গ্যাস কিনতে আপত্তি থাকে, সেক্ষেত্রে সেসব দেশের সঙ্গে গ্যাস বিক্রি বিষয়ক চুক্তি বাতিল করবে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক ভাষণে এই সতর্কবার্তা দিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এসই ভাষণে পুতিন বলেন, ‘গ্যাস বিক্রি বিষয়ক নতুন নিয়ম আজ চুড়ান্ত করা হয়েছে। এ বিষয়ক একটি ডিক্রিতে আমি স্বাক্ষর করেছি। এটা খুবই সহজ একটি নিয়ম। যে কোনো রুশ ব্যাংকে একটি রুবল অ্যাকাউন্ট খুলুন এবং সেই অ্যাকাউন্টে গ্যাসের মূল্য পরিশোধ করুন। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।

‘যদি কোনো দেশ এই নিয়ম না মানে, সেক্ষেত্রে এটি ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দেশকে তার পরিণতি ভুগতে হবে। আমরা (গ্যাস বিক্রির) চুক্তি বাতিল করতে বাধ্য হবো। এই পৃথিবীতে কোনো কিছুই বিনে পয়সায় পাওয়া যায় না এবং আমরা এখনে কোনো দানসত্র খুলে বসিনি।’

গত ২৩ মার্চ এক ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া তার ব্যবসায়িক অংশীদারদের আগের মতোই গ্যাস সরবরাহ করে যাবে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের যে দাম, সেই দামেই গ্যাস বিক্রি করবে রাশিয়া।

তবে যেসব বিদেশি ক্রেতা রাশিয়ার গ্যাস কিনতে আগ্রহী, তাদেরকে গ্যাসের বিনিময়মূল্য পরিশোধ করতে হবে রুশ মুদ্রা রুবলে। এক্ষেত্রে গ্যাস কেনার আগে বিদেশি ক্রেতাদের রাশিয়ার মুদ্রাবাজার থেকে প্রথমে রুবল কিনতে হবে।

গত ২৮ মার্চ সাত শিল্পোন্নত দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও জাপানের জোট জি৭ জানিয়েছে, রাশিয়ার এই শর্ত গ্যাস বিক্রয় চুক্তির লঙ্ঘণ এবং জোটের সদস্যরা রুবলের বিনিময়ে গ্যাস কিনবে না।

৩১ তারিখের ভাষণে এ বিষয়ে রাশিয়ার অবস্থান ফের স্পষ্ট করলেন পুতিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ