শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

রাশিয়া-চীনের তৈরি বিপুল অস্ত্রের চালান জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় বিপুল পরিমাণ অস্ত্রের চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। উদ্ধার করা এসব অস্ত্র রাশিয়া ও চীনের তৈরি দাবি করা হচ্ছে।

বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাইডেড-মিসাইল যুদ্ধজাহাজ ইউএএস মন্টারি গত ৬ ও ৭ মে-তে নিয়মিত টহলের সময় এই অস্ত্রের চালান জব্দ করে।

বাহরাইনভিত্তিক এই মার্কিন নৌবহর বিবৃতিতে জানায়, জব্দ করা এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি হাজার হাজার ‘টাইপ–৫৬’ রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল এবং রকেট-চালিত গ্রেনেড লাঞ্চার রয়েছে।

বেআইনি অস্ত্রের চালানের কার্গোগুলো নামানোর পরে আটক নৌযানটির নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

যে নৌযান থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে, সেটাতে কোনো দেশের পতাকা ছিল না। সেটি একটি সাধারণ পালতোলা নৌযান ছিল।

এসব অস্ত্র এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে। অস্ত্রের এই চালান কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

দুইদিনের উদ্ধার অভিযানে অস্ত্র এত বিপুল পরিমাণে ছিল যে ৫৬৭ ফুট দীর্ঘ মার্কিন যুদ্ধজাহাজের উপরের অংশ পুরোটাই ঢেকে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ