শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

রাশিয়ায় কয়লা খনিতে নিহত বেড়ে ৫২

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

রাশিয়ার সাইবেরিয়ায় একটি কয়লা খনিতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কেমোরোভা অঞ্চলের লিজতিজনায়া খনির একটি বায়ুচলাচল খাদে আগুন ধরে গেলে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় আটকা পড়েন শ্রমিকরা।

প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানা যায়। পরে বাড়তে থাকে নিহতের সংখ্যা।

জরুরিসেবা বিভাগের এক সূত্র বলছে, আটকেপড়াদের মধ্যে ‘কেউ হয়তো আর বেঁচে নেই’।

দুর্ঘটনার সময় সেখানে ২৮৫ জনের মতো ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খনিতে বিপজ্জনক মিথেন গ্যাসের উপস্থিতি এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে এমন শঙ্কা থাকার কারণে সাময়িকভাবে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

এই দুর্ঘটনার পর শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে কয়লাখনির পরিচালককে আটক করা হয়েছে।

কয়লার খনিতে দুর্ঘটনা রাশিয়ায় এটিই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে দেশটিতে খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে ১৩ জন নিহত হন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, তিনি আশা রাখেন যে যতটা সম্ভব মানুষকে বাঁচাতে সক্ষম হবেন। এতগুলো মানুষের প্রাণহানি ঘটনাকে, একটি বড় ট্র্যাজেডি বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: বিবিসি, সিএনএন


এই ক্যাটাগরির আরো সংবাদ