শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির নির্বিচারে গুলি চালানোর ঘটনায় অন্তত ৮ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

বিবিসি-সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ওই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

ঘটনার পরপর রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ৫ জন নিহত হওয়ার খবর দিলেও পরে তা সংশোধন করে ৮ জনের কথা নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থী অতর্কিত গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও ৩ জনের।

শিক্ষার্থীদের নিরাপদে থাকতে টেলিগ্রাম চ্যানেলে বার্তা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সন্দেহভাজন ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করা গেছে বলেও জানিয়েছে ঘটনায় গঠিত তদন্ত কমিটি। তবে, সে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না- তা এখনো জানা যায়নি।

হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত শুরু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ