শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

রাশিয়ার বদলে ইউরোপে গ্যাস দেবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

ইউক্রেনে হামলার পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে নিষেধাজ্ঞার জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে। এ মুহূর্তে রাশিয়া বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞা জর্জরিত দেশ।

কিন্তু এর পরও জার্মানি এবং ইউরোপের আরো কয়েকটি দেশের আপত্তির মুখে রুশ তেল ও গ্যাস এখনও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। কারণ রুশ জ্বালানির ওপর, বিশেষ করে গ্যাসের ওপর, তাদের নির্ভরতা।

বুধবারও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপ অর্থনৈতিক মন্দার কবলে পড়বে।

রুশ জ্বলানির ওপর ইউরোপের নির্ভরতা কমাতে এখন বড় ধরণের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র, যে দেশটি রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি একঘরে ফেলতে মরিয়া।

প্রেসিডেন্ট বাইডেনের উপস্থিতিতে ব্রাসেলসে শুক্রবার হওয়া এক চুক্তির আওতায় এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে অতিরিক্ত ১৫০০ কোটি ঘন মিটার এলএনজি বা তরলীকৃত গ্যাস সরবরাহ করবে।

বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ইউরোপ সফররত প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ বছর ইউরোপে গ্যাসের সরবরাহ বাড়াতে আমেরিকা সবরকম পদক্ষেপ নেবে।

সংবাদ সম্মেলনে হাজির ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন আমেরিকার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা শুরু করেছে ইউরোপ।

এ বছরের মধ্যে রুশ গ্যাসের ওপর নির্ভরতা দুই -তৃতীয়াংশ কমানোর টার্গেট নিয়েছে ইইউ। কিন্তু রুশ জ্বালানির ও পর নির্ভরতা পুরোপুরি ঘোচানো কতটা সহজ হবে ইউরোপের জন্য? আমেরিকার ওপর কতটা ভরসা তারা করতে পারে?

বিবিসির সংবাদদাতা পল কারবি বলছেন, ইইউ-এর ২৭টি দেশকে তাদের গ্যাসের চাহিদা মেটাতে আমেরিকার বাইরে অন্যান্য উৎপাদনকারী দেশের দিকেও তাকাতে হবে।

গত বছরও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে ১৫৫০০ কোটি ঘনমিটার গ্যাস কিনেছে যা তাদের মোট গ্যাস আমদানির ৪০ শতাংশ।

রুশ গ্যাসের ওপর জার্মানির নির্ভরতা অপেক্ষাকৃত অনেক বেশি – প্রায় ৫৫ শতাংশ।

সেই তুলনায় ইইউ গত বছর তাদের চাহিদার মোট ২৫% কিনেছে যুক্তরাষ্ট্র থেকে। চুক্তি অনুযায়ী এ বছর যদি আমেরিকা সত্যিই ইউরোপকে অতিরিক্ত ১৫০০ কোটি ঘনফুট গ্যাস দিতে পারে তার পরও চাহিদা এবং সরবরাহের মধ্যে অনেক ফারাক রয়ে যাবে।

ফলে, রাশিয়াকে পুরোপুরি বর্জন করতে হলে বা নির্ভরতা কমাতে হলে অন্য বিক্রেতার দিকে ইউরোপকে তাকাতে হবেই।

রাশিয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান গ্যাস রপ্তানিকারক দেশ হলো কাতার। দোহার সরকার ইতোমধ্যেই ইউরোপকে জানিয়ে দিয়েছে তাদের ওপর যেন খুব বেশি ভরসা করা না হয় ।

তার ওপর রয়েছে, পল কারবি বলছেন, ইউরোপে এলএনজি টার্মিনালের অপ্রতুলতা। যেগুলো রয়েছে সেগুলো এমনিতেই চাপের মধ্যে রয়েছে। বাড়তি আমদানির চাপ তারা নিতে পারবেনা।

স্পেনের সক্ষমতা ইউরোপে সবচেয়ে বেশি। কিন্তু সেখান থেকে অন্যান্য দেশে পাঠানোর মত যথেষ্ট পাইপলাইন সুবিধা নেই। জার্মানি সে কারণে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানির ওপর খুব ভরসা করছে না। বরঞ্চ তারা নরওয়ের সাথে দেন-দরবার শুরু করেছে। সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ