শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রানি দ্বিতীয় এলিজাবেথকে অভিনন্দন কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। লন্ডন তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপনের অনুষ্ঠান শুরু করায় তিনি এ বার্তা পাঠান।

পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

২০০০ সালে লন্ডন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং তারা নিজ নিজ দেশের দূতাবাস চালু করে। উত্তর কোরিয়ার পরমাণু ও অন্যান্য অস্ত্র তৈরি করা প্রশ্নে পশ্চিমা দেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি সত্ত্বেও তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

রানীকে পাঠানো ওই অভিনন্দন বার্তায় কিম বলেন, ‘আমি আপনার জয়ন্তী উৎসব পালন উপলক্ষে আপনাকে এবং আপনার দেশের জনগণকে অভিনন্দন জানাই।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ অভিনন্দন বার্তা পাঠানোর কথা জানায়।

করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়া কঠোর বিধিনিষেধ আরোপ করার কারণে বর্তমানে পিয়ংইয়ংয়ে ব্রিটিশ দূতাবাস বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ