শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

রমজানে ওমরাহ নিয়ে সৌদি সরকারের নতুন গাইডলাইন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজান উপলক্ষ্যে নতুন গাইডলাইন ও স্বাস্থ্যবিধি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে— মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে টিকা নেওয়া ছাড়া কোনো মুসল্লি প্রবেশ করতে পারবেন না। খবর আরব নিউজের।

ওমরাহ পালন করতে হলে অবশ্যই মুসল্লিকে করোনার একটি ডোজ হলেও গ্রহণ করতে হবে।

এ ছাড়া করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকতেই হবে। ওমরাহর নিবন্ধনের জন্য তাওয়াক্কালনা এবং ইয়াতমারনা নামে দুটি অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

এ ছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো যানবাহন নিয়ে মক্কার আশপাশে যাওয়া যাবে না।  ওমরাহ পালনকারীকে নির্ধারিত স্থানে সময়মতো উপস্থিত থাকতে হবে।

শিশুদের নিয়ে  মক্কা বা মদিনার মসজিদ বা এর বারান্দায় প্রবেশ করা যাবে না।

মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে সৌদি আরবের কোনো মসজিদ এশা ও তারাবির নামাজের জন্য ৩০ মিনিটের বেশি খোলা থাকবে না। এছাড়া মন্ত্রণালয়ের করোনা সংক্রমণ রোধে আগে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়।

পাশাপাশি মসজিদে আসা মুসল্লিদের মাস্ক পরে আসা, নিজস্ব জায়নামাজ নিয়ে আসা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পরার জন্য বিজ্ঞপিতে নির্দেশনা দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ