শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

যে ঘটনায় ১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

আমেরিকা ও ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বংশোদ্ভূত তুর্কি সুশীল সমাজের নেতা ওসমান কাভালার আটক ও মামলা সম্পর্কে বিবৃতি দেয়ার পর এসব রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক।

সোমবার এক বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং আমেরিকার রাষ্ট্রদূত দ্রুত ওসমান কাভালার মামলা নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন।

এই বিবৃতিকে তুরস্ক দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে। খবর ফার্সটুডের

তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই বিবৃতি দিয়ে এসব রাষ্ট্রদূত তাদের কূটনীতির সীমা লঙ্ঘন করেছেন। এ ধরনের বিবৃতিকে তুর্কি সরকার অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে।

আদালতে দোষী প্রমাণিত হওয়া ছাড়াই ৬৪ বছর বয়সী ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতা কাভালাকে কারাগারে আটক রাখা হয়েছে। ২০১৩ সালে তুরস্কে যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল তাতে অংশ নেয়া এবং ২০১৬ সালে তুরস্কে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে তার সাথে যোগসাজশের অভিযোগ এনে কাভালাকে আটক করা হয়েছে।

১০ দেশের রাষ্ট্রদূত তাদের বিবৃতিতে আরো বলেছেন, কাভালার বিচার বিলম্বিত হওয়ায় গণতন্ত্রের প্রতি তুর্কি সরকারের শ্রদ্ধা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একইভাবে প্রশ্ন উঠেছে আইনের শাসন এবং তুর্কি বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে।

২০১৯ সালে ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত কাভালাকে দ্রুত মুক্তি দেয়ার জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ