শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া নিরাপত্তা চুক্তিতে চীনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন নিরাপত্তা চুক্তির ঘোষণায় নিন্দা জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন জোট গঠনের কারণে আঞ্চলিক শান্তি বিঘ্নি হতে পারে। তৃদেশীয় জোটের সমালোচনা করে প্রায় প্রতিটি চীনা গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।

চীন বলছে, এটি ‘চরম দায়িত্বজ্ঞানহীন এবং সংকীর্ণ মনোভাব। এটি পুরনো স্নায়ুযুদ্ধের মানসিকতা। দেশ তিনটি শুধু নিজেদের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই জোট আঞ্চলিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বিবিসি বলছে, ‘আকুস’ নামের এই চুক্তিতে উন্নত সামরিক প্রযুক্তি বিনিময় করবে তিন দেশ। এই চুক্তিকে দক্ষিণ চীনা সাগরে চীনের আধিপত্য ঠেকানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

‘আকুস’ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ