শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনেও থামছে না মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলেও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে না। বরং দিন দিন সেই সংখ্যা বাড়ছে।

শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ২৪২ জনের। গত সাত মাস আগে ৩ মার্চ ছিল ২ হাজার ৩৩৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,এপ্রিলের শুরুতে  যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু কিছুটা কমে আসলেও আবারও বাড়ছে আগের মতোই। পাশাপাশি সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেশটিতে।গত একদিনে আক্রান্ত রোগী ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, গত সাত মাস পর আবারও মৃত্যুর হার অনেক হারে বৃদ্ধি পাচ্ছে দেশটিতে।দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ২৩ জনের।

এদিকে দেশটিতে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি সামলাতে ভ্যাকসিন কার্যক্রমে নতুন করে পদক্ষেপ নেয়ার পাশাপাশি কঠোর নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন সব প্রতিষ্ঠানকে তাদের স্টাফদের করোনার ভ্যাকসিন দেয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার কথা বলেছেন তিনি।

দেশটিতে আড়াই লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সাড়ে সাত লাখ।

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিতে সাধারণ মানুষদের মধ্যে একধরনের অনীহা কাজ করছে। ফলে করোনা মোকাবিলায় টিকা কার্যক্রম সফল করতেই বাইডেনের এমন নির্দেশনা। করোনা ঠেকাতে সচেতনতার পাশাপাশি টিকা নেওয়া নিশ্চিত করার বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ