শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের ডেনভারে এক বন্দুকধারীর উপর্যুপরি হামলায় চারজন নিহত ও এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকধারীরও।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘আজ (স্থানীয় সময় সোমবার) সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল, তার জন্য একজন ব্যক্তিই দায়ী।’ পুলিশ অবশ্য সেই ব্যক্তির নাম-পরিচয় কিছুই জানায়নি। বন্দুকধারীর গুলিতে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও কিছু জানা যায়নি।

পুলিশ প্রধান পল জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা করেন এবং এক পুরুষকে আহত করেন। তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যেতে যেতে পূর্ব ডেনভারের চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন। তারপর ডেনভারের পশ্চিমদিকে গিয়ে আবার গুলি চালান তিনি। তবে তখন সেই গুলি কারেও গায়ে লাগেনি।

তিনি আরও জানান, সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে অনুসরণরত পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী। তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন বন্দুকধারী।

লেকউড পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারী ব্যক্তিটি গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন। এসময় সেখানে পুলিশ চলে এলে গুলিতে এক পুলিশ কর্মকর্তাকেও আহত করেন। কিন্তু এরপরই পুলিশের গুলিতে নিহত হন ওই বন্দুকধারীও।

এর আগে গত মে মাসে কলোরাডো স্প্রিংসে এক পার্টিতে নিজের প্রেমিকাসহ পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেন টিওডোরো ম্যাসিয়াস নামে ২৮ বছর বয়সি এক যুবক। ডেনভার থেকে ১১০ কিলোমিটার দূরের ওই ঘটনার আগে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বৌল্ডারে ঘটেছিল আরেও এক ভয়াবহ ঘটনা। মার্চের সেই ঘটনায় এক সুপারমার্কেটে ১০ জনকে গুলি করে হত্যা করেন ২২ বছর বয়সী আহমাদ আল আলিউই। সূত্র- রয়টার্স, সিএনএন।


এই ক্যাটাগরির আরো সংবাদ