শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩০ জনের অধিক। এরইমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত গাড়ি চালককে। 

স্থানীয় সময় রোববার (২১ নভেম্বর) বিকেলে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলউকি থেকে ২০ মাইল পশ্চিমে উয়াওকেশা শহরের জনাকীর্ণ একটি ক্রিসমাস প্যারেডে এই ঘটনা ঘটে।

উয়াওকেশা শহরের পুলিশ প্রধান ড্যান থম্পসন জানিয়েছেন, ‘লাল রংয়ের একটি এসইউভি গাড়ি রোববার বিকেলে হঠাৎই জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডের উপরে উঠে যায়। এ ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’

ঘটনাস্থলের পাশেই অবস্থিত ক্যারল ইউনিভার্সিটি। এ ঘটনার কারণে এখন বিশ্ববিদ্যালয় ও এর ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সবাইকেই যার যার স্থানে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত কোনো হুমকি নেই। তারপরেও উয়াওকেশা শহর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদেরকে বাড়িতে বা নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শই দিচ্ছে পুলিশ। সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরো সংবাদ