শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যু ছাড়ালো ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মঙ্গলবার আট লাখ ছাড়িয়ে গেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

মৃতের এ সংখ্যা নর্থ ডাকোটা ও আলাস্কাসহ বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।

অতি কার্যকর ভ্যাকসিন দেয়া সত্ত্বেও ২০২১ সালে প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু ঘটেছে। আর এ ভ্যাকসিন ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম অনুমোদন দেয়া হয় এবং বসন্তকালে তা ব্যাপকভাবে পাওয়া যায়।

করোনাভাইরাসে যাদের মৃত্যু ঘটেছে তাদের বেশির ভাগই ভ্যাকসিন গ্রহণ করেননি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘করোনাভাইরাসের কারণে  আট লাখ মার্কিন নাগরিকের মৃত্যুর মর্মান্তিক মাইলফলক পালন করার সময় আমরা প্রত্যেক ব্যক্তিকে স্মরণ এবং তাদের রেখে যাওয়া পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করি।’

সরকারি উপাত্ত অনুযায়ী, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় যারা সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেননি তাদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ছিল ১৪ গুন বেশি। গত সেপ্টেম্বরে করা সর্বশেষ বিশ্লেষণ থেকে এমন ধারণা পাওয়া যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ