শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

যুক্তরাষ্ট্রে আবারও করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫৩৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য মতে,গত ১০ দিনে সংক্রমণের হার গড়ে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো বলছে, শুধু সংক্রমণ না গড়ে মৃত্যুও বাড়ছে দেশটিতে। ১৯ জুলাই ১৪০ জনের মৃত্যু হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ৪৮৩ জন।

আবার ২৬ জুলাই আক্রান্ত হয়েছিল ৫২ হাজার ৫০ জন। মাত্র তিন দিনের ব্যবধানে আক্রান্তেরর সংখ্যা আরও ৩৩ হাজার ৯৭৫ জন বেড়েছে।

সিডিসির তথ্য বলছে, দৈনিক গড়ে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালেও ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে। এমনকি গ্রীষ্মকালীন অবকাশ কাটাতে গিয়েও অনেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

টিকা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ব্যাপক উদ্যোগ গ্রহণের পরও দেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠীকে এখনো টিকার আওতায় নিয়ে আসা যায়নি। টিকা গ্রহণ করেননি এমন লোকজনের মধ্যেই এখন সংক্রমণ বেশি ছড়াচ্ছে।

মার্কিন স্বাস্থ্যসেবীরা এখনো দাবি করছেন, ফাইজার ও মডার্না উৎপাদিত টিকা কোভিড-১৯ এর রূপান্তরিত ভাইরাসের (যা ডেলটা ভাইরাস নামে এখন পরিচিত) সংক্রমণ ঠেকাতে উচ্চমাত্রায় কার্যকর।

সিডিসির পরিচালক র‌্যাচেল ওয়ালেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেসব এলাকার লোকজনের মধ্যে টিকা গ্রহণের হার কম, সেসব এলাকায় ডেলটা ভাইরাসের সংক্রমণ ঘটছে এবং এ সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে।

২০১৯ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে ওঠে। নিউইয়র্ক মৃত্যুপুরী হয়ে উঠেছিল। হাজারো মানুষের মৃত্যুর শোক নিয়ে নিউইয়র্কের লোকজন মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অন্য সব অঙ্গরাজ্যের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যেই নতুন করে সংক্রমণের উত্থান নিয়ে স্বাস্থ্যসেবীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। টিকা সহজলভ্য হলেও দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে টিকা গ্রহণে সম্মত করাতে পারেনি যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত করোনার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ২৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে।এবং সবচেয়ে বেশি আক্রান্তের শীর্ষেও এই দেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ