শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সিডিসির তালিকায় বাংলাদেশ অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ

আন্তর্জাতিক ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণের দিক থেকে বাংলাদেশসহ মোট ৬১টি দেশকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি তালিকা অনুযায়ী মহামারির মধ্যে এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। যদি এসব দেশে ভ্রমণ একান্তই করতে হয়, তবে কোভিড-১৯ টিকা নেওয়ার পরই তা করতে বলা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি সিডিসির অতি উচ্চ ঝুঁকির তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমারের নাম রয়েছে। এ ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের নাম।

সম্প্রতি সিডিসি বিশ্বের দেশগুলোর সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করে নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে।

অতি উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা এশিয়ার অন্য দেশগুলো হলো- বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন।

সংস্থাটি দেশগুলোকে মোট চারটি ভাগে ভাগ করেছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ যেখানে, সেই দেশগুলোকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের শ্রেণিতে রাখা হয়েছে। এরপরে রয়েছে যথাক্রমে- উচ্চ ঝুঁকিপূর্ণ, মোটামুটি ঝুঁকিপূর্ণ ও নিম্ন ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার দেশগুলোর মধ্যে রয়েছে।

গত বছর প্রাদুর্ভাবের পর মাঝে পরিস্থিতির উন্নতি ঘটলেও করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাকাল এখন বাংলাদেশ। ভারতে উদ্ভূত ডেল্টা ভ্যারিয়েন্ট সীমান্তের জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ