শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে তার উপসর্গ মৃদু বলে জানা গেছে।

রোববার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। এর পর থেকে পাঁচ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন তিনি, সেখান থেকেই অনলাইনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে বিধিনিষেধ কঠোর করেছিল পেন্টাগন। তারপর অস্টিনের কোভিড পজিটিভের খবর এল।

ওমিক্রন প্রাদুর্ভাবের মুখে সৈন্যদের সামরিকভাবে প্রস্তুত রাখা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী, কারণ সৈন্যদের প্রায়ই জাহাজে ও বিমানে বদ্ধ ঘরের মধ্যে একত্রে থাকতে হয়।

অক্টোবরের প্রথমদিকে বুস্টার ডোজ নিয়েছেন অস্টিন।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার দেখা হয়েছিল তার, এর এক সপ্তাহও বেশি সময় পর তারমধ্যে সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।

তিনি বলে “আমার ডাক্তার পরিষ্কার করে জানিয়েছে, পূর্ণ টিকা দেওয়া থাকায় ও অক্টোবরের প্রথমদিকে বুস্টার ডোজ নেওয়ায় সংক্রমণ মারাত্মক না হয়ে অনেক মৃদু হয়েছে,”।

অস্টিন জানান, ছুটিতে বাড়িতে থাকার সময় লক্ষণ দেখা দিলে রোববার সকালে পরীক্ষার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি।

অস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে কোভিড আক্রান্ত হওয়া সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একজন। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেহান্দ্রো মেয়রকাসের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ