শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

ফের মুম্বাইয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৫ জনেও বেশি। 

শনিবার সকালে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের টারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে একটি ২০তলা আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের খবর, অগ্নিদগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রের খবর, কমলা বিল্ডিং নামে ওই ২০তলা আবাসনের ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন লাগে।

মুম্বাইয়ের বাসিন্দা পেড়নেকর বলেছেন, ‘‘দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা রয়েছে।’’

তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ছ’জন বয়স্ক ব্যক্তি। তাঁদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

দমকলের এক কর্মী জানিয়েছেন, ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একে ‘লেভেল-৩’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন রয়েছেন আইসিইউ-তে।

প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মনাধিন বহুতল ভবনে আগুন লেগে কয়েক জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ