শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

মিয়ানমারের ২৭ সেনা বিদ্রোহীদের হাতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তাদের অতর্কিত আক্রমণে মিয়ানমারের ২৭ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার থান্টল্যাং এবং হাকহা শহর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মিয়ানমারের নিহত ২৭ সেনার মধ্যে একজন ক্যাপ্টেন র‌্যাঙ্কের কর্মকর্তা রয়েছে বলেও বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম ‘মিয়ানমারের নাও’ চিনল্যান্ড ডিফেন্স ফোর্সের (সিডিএফ) এর একজন মুখপাত্রের বরাতে জানিয়েছে, মিয়ানমারের থান্টল্যাংয়ের বাইরে খুয়ালহিরিং পর্বতের নিকট জান্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

মিয়ানমারের সেনারা মোটরসাইকেলে করে এসেছিল উল্লেখ করে বিদ্রোহীদের ওই মুখপাত্র বলেন, আমরা অতর্কিতে তাদের ওপর আক্রমণের সুযোগ নিয়েছিলাম।

সিডিএফের আরেক সদস্য জানান, বুধবার ওই এলাকায় তারা সেনাবাহিনীর ড্রোন দেখেছিলাম। ওই ড্রোনের মাধ্যমে জান্তা বাহিনী তাদের গতিবিধি নজরদারি করছিল। কিন্তু ওইদিন তারা আক্রমণ করেননি। কারণ, সেনাবাহিনী আবাসিক এলাকার কাছাকাছি ছিল।

এরপর বৃহস্পতিবার সুযোগ বুঝে তারা গাংগাও হাকহা মহাসড়কে ৫০ সেনার ওপর আক্রমণ চালান। এতে জান্তা বাহিনীর কমপক্ষে ১০ সেনা সদস্য নিহত হয় এবং বাকি সৈন্যদের ওই এলাকা থেকে প্রত্যাহার করা হয়। সংঘের্ষের সময় মিয়ানমারের সেনাবাহিনী রকেট চালিত গ্রেনেড এবং মেশিনগান ব্যবহার করেছিল। কিন্তু বিদ্রোহী গোষ্ঠীর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে বল প্রয়োগ করে সেনা সরকার। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। রাজপথে বিক্ষোভ কিছুটা কমলেও দেশটির একাধিক বিদ্রোহী গোষ্ঠী সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ