শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মিয়ানমারের দারিদ্র্য সবচেয়ে খারাপ পর্যায়ে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

মিয়ানমারের সাধারণ মানুষ এখন ভয়াবহ সংকটের মধ্যে আছেন। সেখানে দারিদ্র্যের অবস্থা এতোটাই খারাপ যে বিগত ২০ বছরের মধ্যে দেশটির মানুষ এমন চিত্র দেখেনি বলে জানিয়েছেন নিযুক্ত জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তা অ্যান্ড্রু কিরকুড। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

অ্যান্ড্রু কিরকুড বলেন, গত ১ ফেব্রুয়ারি সামরিক জান্তার ক্ষমতা দখলের পর থেকে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। দেশটিতে সহায়তার প্রয়োজন পড়া মানুষের সংখ্যা তিন গুণ বেড়েছে। এই সংখ্যা এখন ৩ কোটিতে দাঁড়িয়েছে। আর ২ কোটি জনগণ দারিদ্র্যের মধ্যে বসবাস করে, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক।

উল্লেখ্য, দেশটিতে এই সংকটের কারণ হলো ক্রমবর্ধমান সাম্প্রদায়িক বিভাজন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সেনাবাহিনীর ক্ষমতাচ্যুত করা এবং করোনা মহামারি। দারিদ্র্যতা নিয়ে জাতিসংঘের দায়িত্বশীল কর্তার এমন বক্তব্য মিয়ানমারের সেনা সরকারের জন্য খুবই অস্বস্তির। সূত্র : এপি।


এই ক্যাটাগরির আরো সংবাদ