শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাবরি

আন্তর্জাতিক ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী হলেন তিনি। এর আগে মুহিউদ্দীন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শনিবার ইস্তানা নিগারায় দেশটির রাজা এ শপথবাক্য পাঠ করান।

৬১ বছরের ইসমাইল সাবরি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে স্ত্রী মুহাইনি জায়নিল আবিদিনকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথগ্রহণ শেষে ইসমাইল সাবরি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন, যা পরবর্তীতে প্রধান বিচারপতি সত্যায়িত করেন। এসময় রাজার সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেশটির রাণীও উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণের দিনে বিরোধীদের বিক্ষোভের আশঙ্কায় কড়া নিরাপত্তা নেয়া হয়েছে রাজধানী কুয়ালালামপুরে। বিশেষ করে মারদেকা স্কয়ার, মসজিদ জামেক ও সোগো এরিয়াতে যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বসানো হয়েছে রোডব্লকও।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন দেশটির রাজা। সেখানে সব সংসদ সদস্যদের লিখিত মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শুক্রবার (২০ আগস্ট) ইসমাইল সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন রাজা।


এই ক্যাটাগরির আরো সংবাদ