শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেই মঙ্গলবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

সেইসঙ্গে বেশ কিছু সংখ্যক লোক নিখোঁজ বলে জানা গেছে এবং মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

গত তিন দিনের প্রবল বৃষ্টির ফলে দেশটির আটটি রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে। বেশ কয়েকটি শহর ও গ্রাম আংশিকভাবে পানির নিচে তলিয়ে গেছে। আর এতে বিলম্বিত তৎপরতার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে মালয় সরকার।

মঙ্গলবার পর্যন্ত আনুমানিক ৫১ হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। যাদের বেশিরভাগই মালয়েশিয়ার পূর্ব উপকূলের পাহাংয়ের অধিবাসী। এই রাজ্যটিই দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি।

এছাড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সবচেয়ে সমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ রাজ্য সেলাঙ্গরও। রাজধানী কুয়ালালামপুর শহরটি এই রাজ্যেই অবস্থিত।

অনলাইনে প্রকাশিত চিত্রগুলোতে দেখা যায় যে, কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলের কিছু অংশ পানির নিচে নিমজ্জিত, যেমনটা ১৯৭১ সালের সেই ভয়াবহ বন্যার পরে আর দেখা যায়নি। সূত্র- বিবিসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ