শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মার্ক জাকারবার্গের দুঃখ প্রকাশ, খুইয়েছেন ৬০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম কয়েক ঘণ্টা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ। এছাড়া ওইসময়ে জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারেরও বেশি কমে গেছে। এ কারণে তিনি পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আবার অনলাইনে ফিরে এসেছে। এই সমস্যার জন্য আমি দুঃখিত। আমি জানি পছন্দের মানুষের সঙ্গে যুক্ত থাকতে আমাদের সেবার ওপর আপনারা কতটা নির্ভর করেন।’

টুইটারে হোয়াটসঅ্যাপ জানায়, যারা আজ হোয়াটসঅ্যাপ করতে পারেননি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ধীরে ধীরে এবং সতর্কভাবে হোয়াটসঅ্যাপে আবার কাজ শুরু করেছে। ধৈর্য্য ধরার জন্য ধন্যবাদ। আরও বেশি কিছু জানানোর থাকলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।

সোমবার রাত ৯ টার পর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে হঠাৎ করে ফেসবুক, হোয়াটসআপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিঘ্ন ঘটে। ছয় ঘণ্টা পর থেকে আবার ব্যবহারকারীরা এসব সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারছেন।

এঘটনার ফলে সোমবার ফেসবুকের শেয়ার দর ৪.৯ শতাংশ কমে গেছে। যা গত বছর নভেম্বরের পর সবচেয়ে বড় দৈনিক পতন। বিজ্ঞাপন পরিমাপক সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্স অনুসারে, সমস্যা চলাকালীন ফেসবুক প্রতি ঘণ্টায় প্রায় ৫,৪৫,৫০০ ডলার বিজ্ঞাপন আয় হারিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ