শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মহামারির সময়েও মজবুত ভারত-বাংলাদেশ সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ।

সময়ের সঙ্গে সঙ্গে আরও জোরদার হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। শুক্রবার কলকাতায় আয়োজিত তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মহামারির সময়ে সারা বিশ্বে নানা অঘটন ঘটেছে, অনেক বিষয়ে পরিবর্তন এসেছে। কিন্তু ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এ দুই দেশ দৃষ্টান্ত তৈরি করেছে।

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষার মধ্যে মিল রয়েছে এবং দুই দেশই স্বাধীনতা, ন্যায়বিচার ও বহুত্ববাদে বিশ্বাসী।

আগামী মার্চে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সফর সফল করতে গত মাসে ভারতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্প্রতি দুইবার ঢাকা সফর করেছেন শ্রিংলাও।

শ্রিংলা বলেন, দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও বেশি প্রসারিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের অপেক্ষায় আছেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর। ভারত-বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তে গড়া। তাই এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দুই দেশের গোয়েন্দা বিভাগ এ বিষয়ে একসঙ্গে কাজ করছে। ফলে ভারত ও বাংলাদেশের সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আমি মনে করি, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের জন্য অনেক মানুষ আসেন। আমি যখন বাংলাদেশে ভারতের নিযুক্ত হাইকমিশনার ছিলাম তখন বছরে ৫ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ ভিসা দেওয়া হয়েছিল। দুই দেশের যৌথ প্রযোজনায় যে চলচ্চিত্র হচ্ছে তা অভিনন্দনযোগ্য।

কলকাতা নন্দন-১ এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পাঁচদিনব্যাপী তৃতীয় বাংলাদেশ উৎসব-২০২১ এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। কলকাতার উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড, মো. মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব সচিব (প্রেস)।


এই ক্যাটাগরির আরো সংবাদ