শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভ্যাকসিন প্রয়োগে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

করোনাভাইরাসের বিরুদ্ধে চীন আরো একধাপ এগিয়ে গেলো। শনিবার ভ্যাকসিন প্রয়োগে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে দেশটি।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ১ বিলিয়নের বেশি তথা ১০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে চীন। এটি একটি বিস্ময়কর মাইলফলক, যা দেশটি অতিক্রম করতে সক্ষম হয়েছে।

চীনের জাতীয় সংস্থা কমিশন (এনএইচসি) এক বিবৃতিতে জানায়, শনিবার পর্যন্ত মোট ১শ ১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে দেশে। যা বিশ্বব্যাপী প্রয়োগকৃত ২.৫ বিলিয়ন ডোজের ৪০ শতাংশ।

সিনহুয়া প্রতিবেদনে বলা হয়, চীন ১০০-২০০ মিলিয়ন ডোজ প্রয়োগ করতে সময় নিয়েছে ২৫ দিন, ২০০-৩০০ মিলিয়ন ডোজ প্রয়োগে সময় লেগেছে ১৬ দিন এবং ৮০০-৯০০ মিলিয়ন ডোজ  ভ্যাকসিন প্রয়োগে সময় নিয়েছে মাত্র ৬ দিন।

দেশটিতে ১৮ বছরের কম বয়সীদের দেহেও ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। বেইজিংয়ের লক্ষ্য হলো, বছরের শেষ নাগাদ কমপক্ষে ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা।

চীনে জনসংখ্যা রয়েছে ১৪০ কোটির মতো।  সে হিসেবে প্রত্যেককে ২ ডোজ করে ভ্যাকসিন পেলে এরই মধ্যে এক তৃতীয়াংশ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

যদিও এখনো যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের চেয়ে ভ্যাকসিন প্রয়োগে পিছিয়ে আছে চীন। তবে বর্তমান গতি বজায় রাখতে পারলে দ্রুতই সব দেশকে ছাড়িয়ে যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ