শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ভেনিজুয়েলার ১৯ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ভেনিজুয়েলার ১৯ জন জ্যেষ্ঠ কর্মকর্তা, আইনপ্রণেতা ও সেনা সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নির্বাচনী কারচুপির অভিযোগে সোমবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এসব কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়।

নতুন নিষেধাজ্ঞার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় মোট ৫৫ জনের নাম উঠল। এর আগেও ভেনেজুয়েলার বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিরোধী দলগুলোর বর্জন সত্ত্বেও গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে মাদুরোর মিত্ররা প্রায় সব আসনেই জয় পান।

এর মাধ্যমে ক্ষমতাসীন সমাজবাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আরও অবস্থান সুদৃঢ় করেন।

২০১৯ সালের জানুয়ারিতে মাদুরোর কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এবং ২০১৮ সালের পুর্ননির্বাচনে মাদুরোর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনেন গুয়াইদো।

মাদুরো নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট কর্তৃক নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগের পরে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ এনে প্রধান বিরোধীদলীয় নেতা গুয়াইদো ৬ ডিসেম্বরের নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।

প্রায় ৩৭টি বিরোধী দল এই নির্বাচন বয়কটকে সমর্থন দিয়েছে এবং মাদুরোর স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তবে কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

দুই বছর ধরেই যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইইউ মাদুরোর ওপর নানা নিষেধাজ্ঞা জারি করে আসছে। তাদের যুক্তি, ২০১৮ সালের প্রেসিডেন্ট পুনর্নির্বাচন ছিল লজ্জাজনক।


এই ক্যাটাগরির আরো সংবাদ