শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ভুয়া ভিসা নথি নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে, বিশেষ করে যারা মিথ্যা তথ্য, ভুয়া কাগজপত্র বা প্রতারণার আশ্রয় নিচ্ছেন। দূতাবাস জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত প্রার্থীদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্ক পোস্টে বলা হয়,
“এই গল্প আমরা আগেও শুনেছি।”
দূতাবাস আরও জানায়, কনস্যুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি, নকল কাগজপত্র এবং নতুন প্রতারণামূলক কৌশল সম্পর্কে আপডেট থাকেন। তথ্য গোপন বা ভুল উপস্থাপন মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত।

বিশেষভাবে উল্লেখ করা হয়, ডিএস-১৬০ ফর্মে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া বা গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট গোপন করাও শাস্তিযোগ্য অপরাধ। এতে শুধু আবেদন বাতিল নয়, ভবিষ্যতেও আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।

দূতাবাস স্মরণ করিয়ে দেয়, ভিসা আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারী নিজেই সমস্ত তথ্যের সত্যতা ঘোষণা করে স্বাক্ষর দেন। তাই তথ্য গোপন বা জালিয়াতির দায় পুরোপুরি আবেদনকারীর ওপর বর্তায়।

পোস্টে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়,
“কেউ যদি ভুয়া নথিপত্র বা মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ