শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ভারতে ভ্যাকসিনের শিশিতে তরল প্যারাসিটামল!

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে দেশটিতে ভ্যাকসিনেরও জোগান কম। এই সুযোগে একটি প্রতারক চক্র মাঠে নেমেছে।

করোনা ভ্যাকসিন রেমডিসিভির (Remedisvir)-এর খালি ভায়ালে (কাঁচের শিশিতে) তরল প্যারাসিটামল ভরে তা ভ্যাকসিন হিসেবে বিক্রি শুরু করেছিল একটি চক্র।

প্রতিটি ভ্যাকসিনের দাম নেওয়া হচ্ছিল ৩৫ হাজার টাকা!

এরকমই একটি চক্রকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। খবর জিনিউজের।

খবরে বলা হয়, মহারাষ্ট্রে ভয়ঙ্কর আকার ধারন করেছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনা টিকা দেওয়া শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম বাড়ছিল হুহু করে। সেই সুযোগটাই নিয়েছিল মহরাষ্ট্রের বারামতি জেলার একটি চক্র।  পরে ক্রেতা সেজে অপরাধীদের গ্রেফতার করল পুলিশ।

খবরে আরও বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে ওই চক্রের একটি আস্তানায় অভিযান চালায় পুলিশ।  গ্রেফতার করা হয় প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামে ৪ জনকে। ওই চক্রের শিকড় কতদূর তা জানতে চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ