শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ভারতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

অগ্নি প্রাইম সিরিজের একটি নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। শনিবার বালাসোরস্থ ওড়িশার উপকূলে অগ্নি-পি নামে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয় বলেই জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। 

ভারতীয় গণমাধ্যম জানায়, অগ্নি-পি অগ্নি শ্রেণীর ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্মের উন্নত রূপ। এটি এক থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যপাল্লার ক্ষমতা সম্পন্ন একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র। এটি ছিল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষা। বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপে সকাল ১১টায় এই পরীক্ষাটি পরিচালনা করা হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নি-পি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থাকে (ডিআরডিও) অভিনন্দন জানিয়েছেন এবং নিজের আনন্দ প্রকাশ করেছেন।

এদিকে, ডিআরডিও-র তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘সকাল ১১টা ৬ মিনিটে ডিআরডিও এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালায়। টেলিমেট্রি, রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল স্টেশন এবং পূর্ব উপকূলে অবস্থানরত ডাউনরেঞ্জ জাহাজগুলো ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং পরামিতিগুলো ট্র্যাক এবং পর্যবেক্ষণ করে। ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে এবং সঠিকভাবেই মিশনের সকল উদ্দেশ্য পূরণ করে।’

জানা যায়, এই অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন অগ্নি ৩-এর থেকে ৫০ শতাংশ কম। এটি রেল ও সড়ক থেকে সহজেই উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। একে অপারেশনাল প্রয়োজনীয়তা অনুসারে গোটা ভারতের যে কোনও স্থানেই নিয়ে যাওয়া যায়।

দেশটির সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষার সময় পরমাণু সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

ডিআরডিও-র একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই-এর ওই প্রতিবেদনে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উচ্চ স্তরের ছিল। এটি সঠিকভাবেই তার মিশনের সকল উদ্দেশ্য পূরণ করেছে।’

এর আগে চলতি বছরের ২৮ জুন একই স্থানে এর প্রথম পরীক্ষাটিও সফলভাবে সম্পন্ন হয়। সূত্র- হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ