শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ভারতে এবার করোনার ‘কাপ্পা’ ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ভারতের উত্তরপ্রদেশে কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’জনের খোঁজ পেয়েছেন চিকিৎসকরা। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, কাপ্পা ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার কোনও অসুবিধা হবে না।

রাজ্যে দু’জনের দেহে এই নতুন ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজে আক্রান্ত রোগীর দেহে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। আক্রান্তের দেহের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে খবরে বলা হয়, ১০৭ জন আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ২ জনের দেহে কাপ্পা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে।

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করেন। সেই রিভিউ মিটিংয়ের পরই সরকারের তরফে রিপোর্ট পেশ হয়। সেই রিপোর্টে জানানো হয়েছে, রাজ্যে জিনোম সিকোয়েন্স পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে।

এনডিটিভির খবরে আরও বলা হয়, কাপ্পা ভ্যারিয়েন্ট ছাড়াও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের সহকারী মুখ্যসচিব অমিত মোহন প্রসাদ দাবি করেছেন, এই কাপ্পা ভ্যারিয়েন্ট রাজ্যে নতুন নয়। এর আগেও এই ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছিল। চিন্তার কোনও কারণ নেই। এই ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার কোনও অসুবিধা হবে না।

তবে তিনি জানিয়েছেন, কোন জেলায় এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তার উৎসস্থলের নাম জানানো হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ