শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ভারতের করোনার নতুন ধরন শনাক্ত, মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ভারত মহামারি করোনাভাইরাসের নতুন নতুন ধরনের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের পরে দেশটিতে আবার দেখা দিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। নতুন এই ধরনে ইতোমধ্যে দেশটিতে তিনজন মারা গেছেন। এর মধ্যে মুম্বাইয়ের ৬৩ বছর বয়সী এক নারীও রয়েছেন। করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু দেখল মুম্বাইয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ডেল্টা প্লাসে মারা যাওয়া নারীর বয়স ৬৩ বছর। গত ২১ জুলাই তার শরীরে এই ধরনটি শনাক্ত হয়। শহরে যে সাতজনের শরীরে এই ধরন শনাক্ত হয়েছিল, তাদের মধ্যে ওই নারীও ছিলেন। মারা যাওয়া নারী করোনা টিকার দুই ডোজও নিয়েছিলেন। তবে তার ডায়াবেটিসসহ বেশকিছু শারীরিক সমস্যা ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ৪৭৭ জনের। গত কয়েকদিন ধরেই দেশটিতে সংক্রমণ ৪০ হাজারের আশেপাশে থাকছে। মৃত্যুও হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন করে।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৭৬১ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৪৩ লাখ ৫৭ হাজার ৩৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ২২৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৯৯৯ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ