শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিশ্বের বড় ১০ অর্থনীতির একটি হবে তুরস্ক : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ।

বড় বড় প্রকল্প ও বিনিয়োগে যুক্ত হয়েছে তুরস্ক। বিশ্বের ১০টি বড় অর্থনীতির একটি হওয়ার আশা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন দাবি করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলুর এমন খবর দিয়েছে।

পূর্ব মালাতইয়া প্রদেশে একটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমাদের দেশকে বিশ্বের বড় ১০টি অর্থনীতির একটিতে পরিণত করতে আমরা বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছি।

বিশ্বের বড় বড় প্রকল্পের অর্ধেকের বেশি তুরস্ক বাস্তবায়ন করছে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে মহাকাশ, হাই-টেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পথে এগিয়ে যাবে তুরস্ক।

এরদোগান বলেন, আমাদের জোরালো অবকাঠামো থেকেই এই উৎসাহ এসেছে। আমরা এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ